কুষ্টিয়ায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি। যার আনুমানিক মূল্য ৩৭ লাখ টাকা।
রবিবার (২৬ এপ্রিল) জেলার মিরপুর ও সীমান্তের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবি জানায়, দুপুরে মিরপুর বাসস্ট্যান্ডে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় প্রায় ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার হয়। যার আনুমানিক দাম ৩০ লাখ টাকা।
এছাড়া ভোরে কাজীপুর, প্রাগপুর ও জামালপুর সীমান্তে পৃথক অভিযানে জব্দ করা হয় ভারতীয় মদ, গাঁজা, পাতার বিড়ি এবং নেশাজাতীয় ওষুধ।
কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, “সীমান্ত সুরক্ষায় মাদক ও চোরাচালান রোধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। অভিযান শেষে জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়েছে।”