সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াত জোটের প্রার্থী এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন মনোনয়নপত্র বাতিল সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন।
রবিবার (২৬ এপ্রিল) রাজধানীর নির্বাচন ভবনে তিনি এ আপিল করেন। আপিল শেষে তিনি বলেন, “ইসির কাছে প্রার্থিতা ফিরে পেতে আবেদন করেছেন এবং সোমবার সকাল সাড়ে ১০টায় শুনানির সময় নির্ধারণ করা হয়েছে।”
এ সময় তিনি দাবি করেন, “সরকারি চাকরিতে দায়িত্ব পালন করলেও সেখানে তার কোনো নীতি-নির্ধারণী ক্ষমতা ছিল না।”
তাই এই কারণ দেখিয়ে তার মনোনয়নপত্র বাতিল করা যুক্তিসঙ্গত নয় বলে মনে করেন তিনি।
গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সরকারি চাকরি থেকে পদত্যাগের তিন বছর পূর্ণ না হওয়ায় রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন।
এর আগে মনোনয়ন বাছাই শেষে বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন এবং স্বতন্ত্র একজনসহ মোট ৪৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১২ মে সংরক্ষিত নারী আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।