অর্থনীতি

নৌবাহিনী কর্মকর্তাদের হাউজিং প্রকল্পে প্লট হস্তান্তর

দেশের আবাসন খাতে নতুন দিগন্ত উন্মোচন করেছে সিটিমেড রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ‘পূর্বাচল ভ্যালি’ প্রকল্প। রাজধানীর পূর্বাচল কাঞ্চন ব্রিজ সংলগ্ন ১৮০ ফিট এশিয়ান হাইওয়ে এলাকায় গড়ে ওঠা এ প্রকল্পে আনুষ্ঠানিকভাবে প্লট হস্তান্তরের মাধ্যমে নতুন অগ্রগতি অর্জিত হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তাদের জন্য নির্মিতব্য নেভাল অফিসার্স হাউজিং সোসাইটি (এনওএইচএস)-এর কাছে প্লট হস্তান্তর করা হয়। এর মধ্য দিয়ে প্রকল্পটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছে।

জানা গেছে, বাংলাদেশ নৌবাহিনী ইতোমধ্যে তাদের উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য প্রায় ১ হাজার প্লট ক্রয় করেছে। সংশ্লিষ্টদের মতে, এটি প্রকল্পটির মান, পরিকল্পনা ও নির্ভরযোগ্যতার প্রতি আস্থার প্রতিফলন। পূর্বাচল ভ্যালী প্রকল্পে সামরিক ও বেসামরিক উভয় শ্রেণির মানুষের জন্য নিরাপদ ও পরিকল্পিত বসবাসের পরিবেশ নিশ্চিত করার কথা জানানো হয়েছে। এখানে শিক্ষা, স্বাস্থ্য ও বিনোদনের সমন্বিত অবকাঠামো গড়ে তোলা হচ্ছে।

পূর্বাচল ভ্যালি প্রকল্পে সামরিক ও বেসামরিক উভয় শ্রেণির মানুষের জন্য নিরাপদ ও পরিকল্পিত বসবাসের পরিবেশ নিশ্চিত করার কথা জানানো হয়েছে। এখানে শিক্ষা, স্বাস্থ্য ও বিনোদনের সমন্বিত অবকাঠামো গড়ে তোলা হচ্ছে।

প্রকল্পে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ কমপ্লেক্স, সুইমিং পুল, খেলার মাঠ, লেক, উন্মুক্ত সবুজ পরিবেশ এবং সুপার শপসহ দৈনন্দিন সেবাসুবিধা রাখা হয়েছে।

এছাড়া, আধুনিক বিশ্ববিদ্যালয়, জেনারেল হাসপাতাল, আন্তর্জাতিক মানের হোটেল, কনভেনশন সেন্টার, শপিং মল, ফুড কোর্ট, বোট ক্লাব ও এমিউজমেন্ট পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বাসিন্দাদের জন্য স্মার্ট নিরাপত্তা ব্যবস্থা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, বিশুদ্ধ পানি সরবরাহ এবং অভ্যন্তরীণ চলাচলের জন্য ইলেকট্রিক ভেহিকেল সুবিধাও রাখা হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের আবাসন খাতে বিদ্যমান চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিরাপত্তা, শান্তি ও আধুনিক জীবনযাপনের সমন্বয়ে এটি একটি আদর্শ আবাসন মডেল হয়ে উঠতে পারে।