পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালনা পর্ষদ চলতি অর্থহিসাব বছরের তৃতীয় প্রান্তিক (জানুয়ারি-মার্চ, ২০২৬) ও নয় মাসে (জুলাই ২০২৫ থেকে মার্চ ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানির নয় মাসে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে।
সোমবার (২৭ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
রবিবার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে তৃতীয় প্রান্তিক ও ৯ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
সালভো কেমিক্যাল লিমিটেডের চলতি অর্থবছরের প্রথম নয় মাস ও তৃতীয় প্রান্তিকে আয়ে প্রবৃদ্ধি অর্জন করেছে।
তৃতীয় প্রান্তিকে কোম্পানির সমন্বতি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.১৯ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.১৭ টাকা। সেই হিসেবে আলোচ্য প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.০২ টাকা বা ১২ শতাংশ।
তিন প্রান্তিক মিলে বা নয় মাসে কোম্পানির সমন্বিত ইপিএস হয়েছে হয়েছে ০.৪৪ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৩৯ টাকা। সেই হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.০৫ টাকা বা ১৩ শতাংশ।
২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬.৭২ টাকা।
সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজ পিএলসি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০১১ সালে। ২০২৫ সালের ২৪ নভেম্বর থেকে কোম্পানির এ নতুন নাম কার্যকর হয়। এর আগে কোম্পানিটির নাম ছিল সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
‘বি’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ৬৫ কোটি ২ লাখ ৩০ হাজার টাকা। কোম্পানির শেয়ার সংখ্যা ৬ কোটি ৫০ রাখ ২২ হাজার ৭৯৩টি। সর্বশেষ ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩০.১৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৪.৫১ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৫৫.৩৪ শতাংশ শেয়ার রয়েছে।