সারা বাংলা

আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রের মৃত্যু

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের নাকনা গ্রামে এ ঘটনা ঘটে। বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত সুজন সরকার (২৫) ওই গ্রামের সচ্চিদানন্দ সরকারের ছেলে ও সাতক্ষীরা সিটি কলেজের ছাত্র ছিলেন।

প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদ ঢালি বলেন, “সকালে ধান মাড়াই মেশিনের প্লাগ লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত হন সুজন। বাড়ির সদস্যরা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।”

আশাশুনি থানার ওসি শামীম আহমেদ খান এসব তথ্য নিশ্চিত করেছেন।