পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসির পরিচালনা পর্ষদ চলতি অর্থহিসাব বছরের তৃতীয় প্রান্তিক (জানুয়ারি-মার্চ, ২০২৬) ও নয় মাসে (জুলাই ২০২৫ থেকে মার্চ ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানির নয় মাসে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে তৃতীয় প্রান্তিক ও নয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর প্রকাশ করা হয়।
বিকন ফার্মাসিউটিক্যালসের চলতি অর্থবছরের প্রথম নয় মাস ও তৃতীয় প্রান্তিকে আয়ে প্রবৃদ্ধি অর্জন করেছে।
চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির সমন্বতি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.২২ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.২৮ টাকা। সে হিসেবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.৯৪ টাকা বা ৩৩৬ শতাংশ।
এদিকে, তিন প্রান্তিক মিলে বা নয় মাসে কোম্পানির সমন্বিত ইপিএস হয়েছে হয়েছে ৫.৯৫ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৩.৭৫ টাকা। সে হিসেবে আলোচ্য প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ২.২০ টাকা বা ১১৬ শতাংশ।
২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৩.৫৫ টাকা।