ক্যাম্পাস

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য রোটারি পিস ফেলোশিপে আবেদন শুরু

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ অর্থায়িত স্নাতকোত্তর ও প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামে পড়াশোনার সুযোগ দিচ্ছে রোটারি ইন্টারন্যাশনাল। ‘রোটারি পিস ফেলোশিপ’-এর আওতায় নির্বাচিত প্রার্থীরা এই স্কলারশিপের সুবিধা পাবেন। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারবেন।

এই ফেলোশিপের মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবেন। এর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়ার University of Queensland, যুক্তরাজ্যের University of Bradford, জাপানের International Christian University, সুইডেনের Uppsala University, যুক্তরাষ্ট্রের Duke University এবং University of North Carolina at Chapel Hill।

প্রতি বছর প্রায় ১৩০ জন শিক্ষার্থীকে এই ফেলোশিপ প্রদান করা হয়। এতে ১৫ থেকে ২৪ মাস মেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামের পাশাপাশি প্রায় ১ বছর মেয়াদি প্রফেশনাল ডেভেলপমেন্ট সার্টিফিকেট কোর্সেও অংশগ্রহণের সুযোগ রয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে এটি অন্যতম সম্মানজনক স্কলারশিপ হিসেবে বিবেচিত।

সুযোগ-সুবিধা

ফেলোশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা সম্পূর্ণ টিউশন ফি মওকুফসহ আবাসন সুবিধা, আন্তর্জাতিক যাতায়াত ব্যয়, ইন্টার্নশিপ ও ফিল্ড স্টাডির খরচ, স্বাস্থ্যবিমা এবং গবেষণার সুযোগ পাবেন। উল্লেখযোগ্য বিষয় হলো, এই স্কলারশিপের জন্য কোনো আবেদন ফি প্রযোজ্য নয়।

আবেদনের যোগ্যতা

আবেদনের জন্য প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং ভালো একাডেমিক ফলাফল অর্জন করতে হবে। পাশাপাশি নেতৃত্বের দক্ষতা ও সামাজিক বা উন্নয়নমূলক কাজে অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বর্তমানে কোনো স্নাতক বা স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন না।

প্রয়োজনীয় কাগজপত্র

ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ হিসেবে আইইএলটিএস বা টোফেল স্কোর জমা দিতে হবে। আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রের মধ্যে রয়েছে জীবনবৃত্তান্ত (সিভি), একাডেমিক ট্রান্সক্রিপ্ট, সুপারিশপত্র, স্টেটমেন্ট অব পারপাস বা প্রবন্ধ এবং প্রয়োজনীয় সনদপত্র। আগ্রহীদের অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে।

আবেদন প্রক্রিয়া

•    আবেদন করার শেষ সময়: ১৫ মে ২০২৬। •    রোটারি ফাউন্ডেশনে আবেদন করতে হবে। •    জমা দেওয়ার পর আর পরিবর্তন করা যাবে না। •    সব সুপারিশপত্র আগে যুক্ত করতে হবে।

আবেদন করার ধাপ

•    যোগ্যতার শর্ত ও অভিজ্ঞতার গাইড আগে ভালোভাবে পড়তে হবে। •    প্রতিটি রোটারি পিস সেন্টারের কোর্স ও প্রোগ্রাম সম্পর্কে খোঁজ নাও। •    রোটারি বা রোটার‌্যাক্ট ক্লাবের সাথে যোগাযোগ করতে হবে (এটা খুবই উপকারী)। •    আবেদন করার নিয়ম (অ্যাপ্লিকেশন ওভারভিউ) ভালোভাবে পড়তে হবে। •    নিজের অভিজ্ঞতা থেকে লেখা দিতে হবে (এআই বা কপি করলে বাতিল হবে)।

ফলাফল

•    নভেম্বর মাসে জানানো হবে। •    নির্বাচিত হলে কোন পিস সেন্টারে পড়বে তা জানানো হবে। •    ফেলোশিপ পাওয়া মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত না।

বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া জানতে সংশ্লিষ্ট ওয়েবসাইটে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

ওয়েবসাইট লিংক: https://my.rotary.org/en/peace-fellowship-application#eligibility