সারা বাংলা

দিনাজপুরে ৫ দিনে ৬৮ মিলিমিটার বৃষ্টিপাত

দিনাজপুর জেলায় পাঁচ দিনে ৬৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এপ্রিল মাসের ২৫ থেকে ২৯ তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাতের তথ্য জানিয়েছে দিনাজপুর জেলা আবহাওয়া অফিস।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন এ তথ্য জানিয়েছেন। 

তোফাজ্জল হোসেন জানান, ২৫ এপ্রিল সকাল ৬টা থেকে ২৬ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। পর দিন ২৬ এপ্রিল সকাল ৬টা থেকে ২৭ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত ২৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়। ২৭ এপ্রিল সকাল ৬টা থেকে ২৮ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল মাত্র ১ মিলিমিটার। এছাড়া ২৮ এপ্রিল সকাল ৬টা থেকে ২৯ এপ্রিল সকাল ৯টা পর্যন্ত ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

স বমিলিয়ে ২৫ এপ্রিল সকাল ৬টা থেকে ২৯ এপ্রিল সকাল ৯টা পর্যন্ত জেলায় মোট ৬৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানান তিনি।

আবহাওয়া অফিস আরো জানায়, চলমান এই আবহাওয়ার পরিস্থিতি আগামী ২ মে পর্যন্ত দিনাজপুরসহ আশপাশের এলাকায় কমবেশি অব্যাহত থাকতে পারে।