সারা বাংলা

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জনের মৃত্যু

পটুয়াখালীতে পৃথক বজ্রপাতের ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকে দুপুরের মধ্যে এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কলাপাড়া উপজেলার তারিকাটা গ্রামের জহির উদ্দিন, পূর্ব চাকামাইয়া গ্রামের সেতারা বেগম, শান্তিপুর গ্রামের খালেক হাওলাদার ও রাঙ্গাবালী উপজেলার চরগঙ্গা গ্রামের সৌরভ মজুমদার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ভুট্টাক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে জহির উদ্দিন, গরুর জন্য ঘাস কাটতে যাওয়ার সময় সেতারা বেগম, একই সময় মাঠ থেকে গরু আনতে গিয়ে খালেক হাওলাদারের মৃত্যু হয়।

এছাড়া, সকালে মাঠে গরু বাঁধতে গিয়ে সৌরভ মজুমদারের মৃত্যু হয়।

কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, বজ্রপাতে নিহতদের বাড়িতে গ্রাম পুলিশ পাঠিয়ে খোঁজখবর নেওয়া হয়েছে।

এছাড়া, গত দুই দিনে বজ্রপাতে কলাপাড়া ও রাঙ্গাবালীসহ জেলার বিভিন্ন উপজেলার অন্তত ৫০টি গুরুর মৃত্যুর খবর পাওয়া গেছে।