জাতীয়

সৌদি আরবে আরো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবে আরো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হজ পালনে গিয়ে এখন পর্যন্ত মোট সাতজন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন।

সর্বশেষ গত মঙ্গলবার (২৮ এপ্রিল) শামসুল আলম (৬৩) নামে এক হজযাত্রী মারা যান।  

শামসুল আলম রংপুর জেলার কোতোয়ালি থানার ভোগিবালাপাডার বাসিন্দা। তার বাবার নাম আজিজুল ইসলাম ও মাতার নাম শামসুন নাহার। তিনি সরকারি মাধ্যমে হজ পালনের জন্য সৌদি আরব গিয়েছিলেন।

বাংলাদেশ হজ অফিস মদিনা আল মুনাওয়ারা সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল শারীরিক দুর্বলতা ও অসুস্থতা নিয়ে বাংলাদেশ হজ অফিস মেডিকেল সেন্টারে আসেন শামসুল আলম। সেখানে প্রাথমিক চিকিংসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে স্থানীয় মালিক ফাহাদ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বুধবার ফজর নামাজ শেষে মদিনার জান্নাত-আল বাকীতে তাকে সমাহিত করা হয়।