আন্তর্জাতিক

ইতালি ও স্পেন থেকে ন্যাটো সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের

ইতালি ও স্পেন থেকে ন্যাটো সেনা প্রত্যাহারের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেছেন।

চলতি সপ্তাহের শুরুতে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ ম্যার্ৎস লক্ষ্য করে দেওয়া একই ধরনের হুমকির দিয়েছেন ট্রাম্প।

একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি ‘সম্ভবত’ এ ধরনের একটি পদক্ষেপ বিবেচনা করবেন।

তিনি বলেন, “দেখুন, আমি কেন করব না? ইতালি আমাদের কোনো সাহায্য করেনি এবং স্পেন জঘন্য, একেবারে জঘন্য আচরণ করেছে।”

ইতালি ও স্পেন মধ্যপ্রাচ্যে ট্রাম্পের যুদ্ধের কঠোর সমালোচক। এই সংঘাতে যোগ দিতে অস্বীকৃতি জানানোর জন্য বারবার তাদের নেতৃত্বের সমালোচনা করেছেন ট্রাম্প।

ইতালির জর্জিয়া মেলোনি, যিনি একসময় ঘনিষ্ঠ মিত্র ছিলেন, রোমের এই সংঘাতে যোগ দিতে অনিচ্ছার কারণে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তার সম্পর্ক খারাপ হয়ে যায়। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় অনুমোদন প্রক্রিয়া অনুসরণ না করায়, মেলোনি ইরানের যুদ্ধের জন্য অস্ত্র বহনকারী মার্কিন সামরিক বিমানগুলোকে সিসিলির একটি বিমানঘাঁটি ব্যবহারের অনুমতি দেননি। ট্রাম্পের মতে, মেলোনির ‘সাহসের অভাব ছিল।’