আন্তর্জাতিক

ইরানের প্রস্তাবে সন্তুষ্ট নন ট্রাম্প

যুদ্ধ শেষ করতে ইরানের সঙ্গে চলমান আলোচনার সন্তুষ্ট নন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

শনিবার (২ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ট্রাম্প বলেন, “দেখি কী হয়, তবে আমি বলব, আমি সন্তুষ্ট নই।”

তিনি আরো বলেন, “ইরানি প্রতিনিধিদল এমন কিছু দাবি তুলেছে, যেগুলোতে আমি সম্মত হতে পারি না।”

যুক্তরাষ্ট্র ইরানের সামরিক শক্তি ধ্বংস করে দিয়েছে বলেও এসময় দাবি করেন তিনি। 

হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, “ইরানের নেতাদের মধ্যে ঐক্যের অভাব থাকায় আলোচনা জটিল হয়ে উঠেছে এবং এতে যুক্তরাষ্ট্রও অস্বস্তিকর অবস্থায় পড়ছে।” 

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার ইরান বিষয়ে সামরিক বিকল্পগুলো সম্পর্কে তাকে ব্রিফ করেছেন জানিয়ে ট্রাম্প বলেন, “আমরা কি গিয়ে তাদের ওপর ভয়াবহ হামলা চালিয়ে চিরতরে শেষ করে দেব, নাকি একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করব, এই দুটিই এখন বিকল্প।”

ট্রাম্প বলেন, “মানবিক দৃষ্টিকোণ থেকে তিনি ইরানে বোমা হামলা করতে চান না, তবে দেশটি যেন পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, সেটিও তিনি চান।

এর আগে শুক্রবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এবং পাকিস্তানের এক কর্মকর্তা জানিয়েছিলেন, তেহরান তাদের সর্বশেষ প্রস্তাব জমা দিয়েছে। তবে প্রস্তাবের বিস্তারিত কিছু জানানো হয়নি।