রাজনীতি

বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের পথে নেই: সারোয়ার তুষার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, ‘‘সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য থেকেই স্পষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জুলাই সনদ বাস্তবায়নের পথে নেই।’’

রবিবার (৩ মে) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপির জাতীয় কনভেনশনে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, ‘‘দলটি (বিএনপি) ইতোমধ্যে নির্বাচনি প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে, যা ভবিষ্যতে ইশতেহার বাস্তবায়নের সম্ভাবনাকে আরও দুর্বল করে দিচ্ছে।’’

দেশের প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে শুধু রাজনৈতিক দলের ওপর নির্ভর করলে চলবে না। এ ক্ষেত্রে সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি। এ কারণে সংস্কার আদায় করে নিতে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।