সংরক্ষিত নারী আসনের ৩৬ জন সদস্য শপথ গ্রহণের পর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন।
সোমবার (৪ মে) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে গিয়ে তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নবনির্বাচিত নারী সদস্যদের সঙ্গে নিয়ে মাজার প্রাঙ্গণে যান এবং সংক্ষিপ্ত দোয়া-মোনাজাতে অংশ নেন।
এরআগে গতকাল রবিবার রাত ৯টার দিকে সংসদ ভপবনের শপথ কক্ষে সংরক্ষিত নারী আসনের ৪৯ জন নির্বাচিত সদস্যদের শপথ পাঠ করান স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ।