পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগণনার টানটান উত্তেজনার মাঝেই সাখাওয়াত মেমোরিয়াল গণনাকেন্দ্রে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নিয়মানুযায়ী গণনাকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশের অনুমতি না থাকায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর মোবাইল ফোন জমা নেওয়ার নির্দেশ দেয় কমিশন।
সূত্রের খবর, ইতিমধ্যেই তাদের দুজনের ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।
অন্যদিকে, ওই একই গণনাকেন্দ্রে উপস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সেখান থেকে দ্রুত বেরিয়ে যাওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়। কমিশনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, নিয়ম অনুযায়ী প্রার্থী বা তার নির্ধারিত এজেন্ট ছাড়া অন্য কারো গণনাকেন্দ্রে থাকার অনুমতি নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে প্রার্থী না হওয়ায় তাকে এই নির্দেশ দেওয়া হয়।
সাখাওয়াত মেমোরিয়ালে ভবানীপুর আসনের ভোটগণনা চলছে। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মমতা ও শুভেন্দু।