আন্তর্জাতিক

শুভেন্দুর কাছে নিজ আসনে হারলেন মমতা

ভবানীপুরের ঘরের মেয়ে মমতা বন্দোপাখ্যায়। দীর্ঘ ১৫ বছর পর এবার নিজের ঘরেই হারলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০ রাউন্ড ভোট গণনার শেষে ১৫ হাজার ১১৪ ভোটে মমতাকে পরাজিত করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

পাঁচ বছর আগে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়তে গিয়েছিলেন মমতা। পরাস্ত হয়েছিলেন। এবার মমতারই আসনে মমতার বিরুদ্ধে লড়াইয়ে নেমে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন বিরোধী দলনেতা। তাতে পরাস্ত হলেন তৃণমূলনেত্রী।

নিজের আসন ভবানীপুরকে ‘বড়বোন’ এবং নন্দীগ্রামকে ‘মেজোবোন’ বলে সম্বোধন করেন মমতা। ‘মেজোবোনের’ কাছে পাঁচ বছর আগেই হেরেছিলেন। সেবারও হারিয়েছিলেন শুভেন্দু। এবার ‘বড়বোন’ ভবানীপুরেও হারলেন তিনি। এবারও হারালেন সেই শুভেন্দুই। 

এবারের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর এই দুই বিধানসভা কেন্দ্রেই জয়ী হলেন শুভেন্দু অধিকারী। মমতা বিজেপির বিরুদ্ধে ব্যাপক ভোট লুটপাটের অভিযোগ করেছেন।