সশস্ত্র বাহিনীকে আরো জনমুখী করতে জেলা প্রশাসকদের দিকনির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলাম।
মঙ্গলবার (৫ মে) ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের তৃতীয় দিনের প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
জিয়াউর রহমানের দর্শন নিয়ে আলোচনা:
প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, সম্মেলনে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বাহিনীপ্রধানদের চাওয়া, কর্মপদ্ধতি ও পরিকল্পনা জেলা প্রশাসকদের জানানো হয়েছে। সরকারের দায়বদ্ধতার জায়গা থেকে সশস্ত্র বাহিনীকে জনমুখী বাহিনীতে পরিণত করতে ডিসিদের কী ভূমিকা থাকা উচিত, সে বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শন নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।
নির্বাচনে সেনাবাহিনী-সিভিল প্রশাসনের সমন্বয় ড. এ কে এম শামছুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে, পেশাদারত্ব ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সেনাবাহিনীতে শক্তিশালী জনবল যুক্ত করতে হবে। এ ক্ষেত্রে ডিসিদের ভূমিকা কী হতে পারে, তা নিয়ে আলোচনা হয়েছে।
তিনি আরো বলেন, নির্বাচনে সেনাবাহিনী, জেলা প্রশাসন ও সিভিল প্রশাসন যে সমন্বয়ে কাজ করেছে, সেই সম্প্রীতি কীভাবে আরো শক্তিশালী করা যায়, তা নিয়েও কথা হয়েছে। পারস্পরিক আস্থা ও বিশ্বাস বাড়ানোর বিষয়টি গুরুত্ব পেয়েছে।
বাহিনীর আধুনিকায়ন সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও আরো শক্তিশালী করতে প্রধানমন্ত্রীর যে দিকনির্দেশনা আছে, সে বিষয়গুলো ডিসিদের অবহিত করা হয়েছে বলে জানান প্রতিরক্ষা উপদেষ্টা। সামগ্রিকভাবে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলেও তিনি জানান।