সারা বাংলা

টাঙ্গাইলে তেল কম দেওয়ায় ফি‌লিং স্টেশনে জরিমানা

টাঙ্গাইলের সখীপুর ফিলিং স্টেশনে পে‌ট্রোল ও অক‌টে‌নসহ বি‌ভিন্ন জ্বালা‌নি তেলের ওজ‌নে কারচু‌পি করায় মা‌লিক‌কে ৫০ হাজার টাকা জ‌রিমানা ক‌রা হয়েছে। 

মঙ্গলবার (৫ মে) দুপু‌রে ওই ফিলিং স্টেশনে অভিযান প‌রিচালনা ক‌রেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। 

আসাদুজ্জামান রুমেল জানান, অভিযানে ৫ লিটার তেলে ২৭০ মি‌লিলিটার এবং ১০ লিটার তেলে ৫৪২ মি‌লিলিটার পর্যন্ত কম দেওয়ার প্রমাণ মেলে। এ ঘটনায় পাম্প কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি জানান, এ ধরনের অনিয়ম ভোক্তাদের সঙ্গে প্রতারণার শামিল। সখীপুর ফিলিং স্টেশন মালিককে আপাতত ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। ভবিষ্যতে এমন কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।