বিনোদন

ফের অন্তঃসত্ত্বা আলিয়া, বাবা হচ্ছেন রণবীর?

বলিউডের আলোচিত তারকা দম্পতি আলিয়া ভাট ‍ও রণবীর কাপুর। কাজ ও কন্যাকে নিয়েই তাদের ব্যস্ত সময় কাটছে। এরই মধ্যে গুঞ্জন চাউর হয়েছে, দ্বিতীয় সন্তানের বাবা-মা হতে যাচ্ছেন এই জুটি।

আলিয়া ভাটের দ্বিতীয় সন্তানের মা হতে যাওয়ার গুঞ্জন শুরু হয়, সোশ্যাল মিডিয়া রেডিটের একটি পোস্টকে কেন্দ্র করে। এ মাধ্যমে একজন দাবি করেন, সম্প্রতি আলিয়া-রণবীর একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে গিয়েছিলেন। তারা গোপনে এ চিকিৎসকের চেম্বারে প্রবেশ করেন এবং বেরিয়ে আসেন; যাতে মিডিয়ার নজর এড়ানো যায়। 

এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ আগের গুঞ্জনের সঙ্গে মিলিয়ে বলেন, “আলিয়া তার পরিবার বড় করার জন্য কাজ থেকে বিরতি নিতে পারেন।” আবার অনেকে এই গুঞ্জনের বিরোধিতা করেছেন। একজন লেখেন, “কারো চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে গুজব ছড়ানো ঠিক না।” আরেকজন লেখেন, “ওদের একটু ব্যক্তিগত গোপনীয়তা পাওয়ার অধিকার আছে, বিশেষ করে ডাক্তার দেখানোর মতো স্পর্শকাতর বিষয়ে।” 

আলিয়ার মা হতে যাওয়ার গুঞ্জন নিয়ে জোরালো চর্চা চললেও বিষয়টি নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি এই অভিনেত্রী। রণবীর কাপুরও মুখে কুলুপ এঁটেছেন।  

গত বছরের মার্চে ম্যাশেবল ইন্ডিয়াকে সাক্ষাৎকার দেন রণবীর কাপুর। গুগলে তাকে নিয়ে সবচেয়ে বেশি খোঁজা প্রশ্নগুলোর উত্তর এ আলাপচারিতায় দেন রণবীর কাপুর। এর মধ্যে একটি প্রশ্ন ছিল, খুব শিগগির নতুন কোনো ট্যাটু করাবেন কি না? এ প্রশ্নের জবাবে রণবীর কাপুর বলেন, “এখনও না। আশা করি, খুব শিগগির করব। অষ্টমটা হতে পারে বা এমন কিছু, ঠিক জানি না। হতে পারে আমার সন্তানদের নাম, নিশ্চিত নই।”

এ মন্তব্যের পর দ্বিতীয় সন্তানের বাবা হতে যাওয়ার গুঞ্জন চাউর হয়। কারণ ইতোমধ্যে রণবীর তার কন্যা রাহার নামে একটি ট্যাটু নিজের শরীরে করেছেন। ফের সন্তানের নামে ট্যাটু করার মানে, খুব শিগগির দ্বিতীয় সন্তানের বাবা হবেন তিনি।  

সম্প্রতি জয় শেঠির পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হন আলিয়া ভাট। এ আলাপচারিতায় তিনি জানান, আগেই ছেলের নাম ঠিক করে রেখেছেন তারা। আলিয়ার ভাষায়—“এটা তখনকার কথা, যখন আমি আর রণবীর আগ্রহী বাবা-মা। আমরা আমাদের ফ্যামিলি গ্রুপে ছেলে ও মেয়ের নাম চেয়েছিলাম; যাতে করে একটি কন্যা ও একটি পুত্রের নাম চূড়ান্ত করে আগে থেকেই প্রস্তুত থাকতে পারি।”

২০১৮ সালে প্রেমের সম্পর্কে জড়ান আলিয়া ভাট ও রণবীর কাপুর। দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করেন এই যুগল। তাদের প্রেম-বিয়ে নিয়ে জলঘোলা কম হয়নি। সব জল্পনার অবসান ঘটিয়ে ২০২২ সালের ১৪ এপ্রিল বিয়ে করেন তারা। একই বছরের ২৭ জুন মা হতে যাওয়ার ঘোষণা দেন আলিয়া ভাট। ৬ নভেম্বর কন্যা সন্তানের জন্ম দেন এই অভিনেত্রী। কন্যার নাম রেখেছেন—রাহা