হুট করেই তো আর মন খারাপ হয় না, এর পেছনে থাকে নানা কারণ। মন খারাপ হওয়ার অভিজ্ঞতা সবারই আছে। এটি খুব স্বাভাবিক প্রবণতা। কখনো কোনো সুস্পষ্ট কারণ থাকে, কখনো থাকে না। তবে কিছু সচেতন পদক্ষেপ নিলে ধীরে ধীরে মন ভালো বোধ করতে পারে।
১. কারণটা বোঝার চেষ্টা করুন মনটা ঠিক কোন কারণে খারাপ—তা ঠান্ডা মাথায় ভেবে দেখুন। আবেগের সময় সবকিছুই বেশি নেতিবাচক মনে হয়। কারও কথা বা আচরণ কি আপনাকে আঘাত করেছে? সেটা কি সত্যিই এতটা গুরুত্বপূর্ণ, নাকি মুহূর্তের আবেগ? বুঝে নিলে কষ্ট সামাল দেওয়া সহজ হয়।
২. ক্ষমা করুন—নিজেকেও, অন্যকেও কাছের মানুষদের ভুল হলে ক্ষমা করে দিন। এতে ভালো বোধ হবে আর যদি আপনি নিজে কোনো ভুল করে থাকেন, নিজেকেও ক্ষমা করুন। প্রয়োজনে ছোট্ট একটি “সরি” বলুন—এটা অনেক ভার কমিয়ে দেয়।
৩. মনের কথা ভাগ করে নিন আপনার কষ্টের কথা চেপে না রেখে বিশ্বাসযোগ্য কারও সঙ্গে শেয়ার করে নিতে পারেন। বন্ধু, পরিবার বা প্রিয় মানুষ—যে-ই হোক, কথা বললে মন অনেকটাই হালকা হয়। সমাধান না পেলেও স্বস্তি আসে।
৪. নিজের যত্ন নিন নিজেকে ব্যস্ত ও যত্নে রাখুন। পছন্দের কোনো কাজ বেছে নিন। যেমন—
বই পড়ুন সৃজনশীল কিছু করুন শরীরচর্চা বা যোগব্যায়াম করুন শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম বা ধ্যান করুনএগুলো মনকে ধীরে ধীরে শান্ত করে এবং ইতিবাচক ভাবনায় ফিরিয়ে আনে।
৫. লিখে ফেলুন মনের কথা যে কথা কাউকে বলতে পারছেন না, তা লিখে ফেলুন। ডায়েরি বা মোবাইলে লিখতে পারেন। চাইলে কাগজে লিখে সেটি ছিঁড়ে বা পুড়িয়ে ফেলতে পারেন—ভাবুন কষ্টটাও সঙ্গেই চলে যাচ্ছে। ইতিবাচক কিছু বাক্য ছোট কার্ডে লিখে রাখুন—খারাপ লাগলে পড়ে নিন।
৬. একটু বিরতি নিন সবসময় নিজেকে চাপ দেবেন না। খুব বেশি খারাপ লাগলে কাজ থেকে একটু বিরতি নিন। নিজের মতো সময় কাটান—হয়তো ছোট একটা হাঁটা, গান শোনা বা নিরিবিলি বসে থাকা।
৭. প্রত্যাশা কমান নিজের এবং অন্যের প্রতি প্রত্যাশা কিছুটা কমান। সবকিছু আপনার নিয়ন্ত্রণে নয়—এটা মেনে নেওয়া জরুরি। কম প্রত্যাশা মানেই কম হতাশা। বরং যা আছে, তার জন্য কৃতজ্ঞ থাকুন।
মন খারাপ স্থায়ী নয়। সময়, সচেতনতা আর ছোট ছোট যত্ন—এই প্রচেষ্ঠায় ধীরে ধীরে মন ভালো করে তুলতে পারেন।