সারা বাংলা

চট্টগ্রামে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার, যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের বাকলিয়া থানার নতুনব্রিজ এলাকা থেকে ৬০ হাজার পিস ইয়াবাসহ মো. আরিফ উল্লাহ (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান এ তথ্য জানান।

তিনি জানান, বুধবার (৬ মে) দুপুর সোয়া ১টার দিকে নতুন ব্রিজ এলাকায় শহীদ বশরুজ্জামান গোলচত্বর থেকে আরিফ নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। পরে তার কাঁধে থাকা ব্যাগ থেকে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এই ঘটনায় আরিফের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।