সারা বাংলা

শিক্ষক সমিতির ভোটকে ঘিরে ঘাটাইলে জমে উঠেছে নির্বাচনি প্রচার

টাঙ্গাইলের ঘাটাইলে আসন্ন প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনকে ঘিরে নির্বাচনি প্রচার জমে উঠেছে। বিভিন্ন প্যানেলের প্রার্থীরা প্রচারে ব্যস্ত সময় পার করছেন। 

আগামী ২২ মে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন হবে। নির্বাচনে ঘাটাইল উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০৩৬ জন শিক্ষক ভোটাধিকার প্রয়োগ করে নিজেদের প্রতিনিধি নির্বাচন করবেন। বেশ কয়েকটি প্যানেল নিজেদের জয়ী করতে মাঠে নেমেছে। 

এর মধ্যে হুমায়ুন-কাইয়ুম পরিষদের পক্ষে (সাধারণ শিক্ষক প্যানেল) সভাপতি পদে নির্বাচন করছেন ডৌজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ূন খালিদ এবং কার্যকরী সভাপতি পদে শালিয়াবহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম।

সিনিয়র সহ-সভাপতি পদে কালারামপুর পুকুরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম এবং আকন্দের বাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাহাঙ্গীর আলম।

সহ-সভাপতি পদে বিলদুবলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল বাতেন, সরাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বায়তুল্লাহ আল মামুন, লক্ষিন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদা আক্তার লড়ছেন। 

সাধারণ সম্পাদক পদে বিরাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কাইয়ুম তালুকদার, কার্যকরী সাধারণ সম্পাদক পদে দেওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মির্জা ইউনুস, সিনিয়র যুগ্ম সম্পাদক পদে মোমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোপিনাথ সরকার, গুনদত্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম লড়ছেন। 

যুগ্ম সম্পাদক পদে লড়ছেন নলমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম ও ঘাটাইল দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেবেকা সুলতানা সেতু। সহ-সম্পাদক পদে মাইজবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান ও নারাংগাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোশারফ হোসেন।

মহিলা সম্পাদক পদে চানতারা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শায়লা সুলতানা, সহ মহিলা সম্পাদক পদে শেখশিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এলিজা খাতুন লড়ছেন। 

সাংগঠনিক সম্পাদক পদে লড়ছেন ঘোনার দেউলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল রানা ও কাজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ময়নুল হাসান; সহ সাংগঠনিক সম্পাদক পদে দেওজানা মুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফুল ইসলাম রিপন ও কামারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সোহেল রানা।

অর্থ সম্পাদক পদে লড়ছেন কান্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম রিন্টু; দপ্তর সম্পাদক পদে কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাজ্জাদুল আলম; শিক্ষা বিষয়ক সম্পাদক পদে রামদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান; সাহিত্য সম্পাদক পদে ঘাটাইল দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাফর সাদিক; আইন বিষয়ক সম্পাদক পদে মোমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু নাসির পাপন।

তথ্য সম্পাদক পদে লড়ছেন পানজারবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুলহাস উদ্দিন; মিডিয়া ও যোগাযোগ সম্পাদক পদে আনেহলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিপক কুমার; সমবায় সম্পাদক পদে হুয়ানী বকশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান বাবু; সমাজ কল্যাণ সম্পাদক পদে লোকের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আল মামুন।

ক্রীড়া সম্পাদক পদে বাদে আমজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খোরশেদ আলম; প্রচার সম্পাদক পদে আমুয়াবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খালিদ হাসান খোকন; কাব স্কাউট সম্পাদক পদে ঘোড়ারটেকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন লড়ছেন। 

প্রাশিগুমাবি সম্পাদক পদে লড়ছেন নুর নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুজ্জামান; ত্রাণ ও পূর্নবাসন সম্পাদক পদে মধ্যকর্ণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খন্দকার আবু শাহমা; সংস্কৃতি ও বিনোদন সম্পাদক পদে ফুলমালিরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনি সোম।

ধর্ম সম্পাদক পদে ইন্দ্রাবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সিদ্দিকুল ইসলাম; সহ ধর্ম সম্পাদক পদে কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইদুল ইসলাম; কার্যকরী সদস্য (মহিলা) পদে হেংগারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মানসুরা নিসরাত জাহান জুঁই ও চানতারা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আপিয়া জাহান লড়ছেন। 

এছাড়া, কার্যকরী সদস্য পদে রয়েছেন আগাইল শিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লোকমান হোসেন ও গুপ্তবৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আকরাম হোসেন।

এই নির্বাচনের মাধ্যমে আগামী চার বছরের জন্য ঘাটাইলের প্রাথমিক শিক্ষকদের অধিকার আদায় এবং পেশাগত মানোন্নয়নে কাজ করার জন্য নতুন প্রতিনিধি বেছে নেওয়া হবে।