সারা বাংলা

সিরাজগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

সিরাজগঞ্জের শাহজাদপুরে তাসলিমা খাতুন (২২) নামে এক গৃহবধূকে হত্যার পর আত্মহত্যা হিসেবে চালানোর চেষ্টার অভিযোগ উঠেছে।

বুধবার (১৩ মে) সকালে উপজেলার কায়েমপুর ইউনিয়নের বৃ-আঙ্গারু গ্রাম থেকে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

তাসলিমা খাতুন উপজেলার বৃ-আঙ্গারু গ্রামের উজ্জ্বল হোসেনের স্ত্রী এবং তাহের মণ্ডলের মেয়ে।

নিহতের বাবা তাহের মণ্ডল অভিযোগ করেন, সম্প্রতি তাসলিমার শাশুড়ি পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি ফাঁস করায় তাসলিমার ওপর নির্যাতন চালানো হচ্ছিল। এর জেরে মঙ্গলবার রাতে তাকে হত্যার পর ঘরের ভেতর ঝুলিয়ে রেখে আত্মহত্যা হিসেবে চালানোর চেষ্টা করা হয়। ঘটনার পর থেকে তাসলিমার শাশুড়ি ও পরিবারের কয়েকজন সদস্য পলাতক।

শাহজাদপুর থানার ওসি (তদন্ত) নাজমুল কাদের বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের গলায় দাগ রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।