সারা বাংলা

সেশনজট যেন বন্ধ হয়, সেভাবেই বিশ্ববিদ্যালয় ভর্তি চালু করব: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সেশনজট যেন বন্ধ হয়ে যায়, আমরা সেভাবেই বিশ্ববিদ্যালয় ভর্তি চালু করব৷ আমাদের টার্গেট হলো, একাডেমিক ক্যালেন্ডার হবে ৩১শে ডিসেম্বরের মধ্যে। বিগত সময়ে শিক্ষায় যে অব্যবস্থা রয়েছে, সেগুলোর সমাধান করতে হবে।

বুধবার (১৩ মে) বিকেলে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি), গাজীপুরে নিজস্ব ক্যাম্পাসে আইইউটি এক্সেলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয় ও পলিসি মেকারদের কারণে কোনো শিক্ষার্থীর জীবন থেকে যেন অতিরিক্ত ২ বছর ঝরে না পড়ে, এজন্য আমরা আস্তে আস্তে সিনকোনাইজ করছি।

এ সময় আরো বক্তব্য রাখেন আইইউটি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম ও উপ-উপাচার্য ড. হোসাইন আরাবি নুর প্রমুখ।