ক্যাম্পাস

রংপুর জেলার হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটি নেতৃত্বে সাজ্জাদ ও রিপন

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির (এইচআরডিএস) ২০২৬ সালের রংপুর জেলার ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন মো. সাজ্জাদুর রহমান এবং সাধারণ সম্পাদক মো. রিপন শাহরিয়ার।

বুধবার (১৩ মে) বিকেলে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সেফাত উল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহসভাপতি আয়েশা সিদ্দিকা, সহসাধারণ সম্পাদক মাসরিকুল হাসান সোহেল, সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক রাফিউল ইসলাম, দপ্তর ও মিডিয়া সম্পাদক আজমাইন ইসলাম, অর্থ সম্পাদক মোজাহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শরিফুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তারেক পাশার সৌরভ, আইনি সহায়তা ও ভিকটিম সাপোর্ট সম্পাদক নুরুজ্জামান মিয়া, তথ্য অনুসন্ধান ও তদন্ত সম্পাদক মাহাবুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক মারুফা ইয়াসমিন মিরা, প্রোগ্রাম সম্পাদক নুরল হুদা শেখ শুভ, গবেষণা সম্পাদক মো. হাবিব, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক জয় চন্দ্র মহন্ত, ডকুমেন্টেশন সম্পাদক রাতুল ইসলাম এবং তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ। এছাড়া, কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আব্দুর রশিদ ও নাফিসা আক্তার।

নতুন দায়িত্ব পেয়ে সভাপতি মো. সাজ্জাদুর রহমান বলেন, “মানবাধিকার, ন্যায়বিচার ও সাম্য প্রতিষ্ঠায় আমরা সবসময় কাজ করে যাব। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সমাজের অন্যায়, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে যদি আমরা সবাই সচেতন হই, সোচ্চার হই এবং সাহসের সঙ্গে প্রতিবাদ করি, তাহলে নতুন করে অন্যায় করার সাহস কেউ পাবে না। নীরবতা অন্যায়কে শক্তিশালী করে, আর প্রতিবাদ সত্য ও ন্যায়ের পথকে সুদৃঢ় করে।”

সাধারণ সম্পাদক মো. রিপন শাহরিয়ার বলেন, “হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির সাধারণ সম্পাদক হিসেবে আমি মানবাধিকার, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার করছি। মানুষের অধিকার, সচেতনতা বৃদ্ধি এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখতে আমরা সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই। একটি মানবিক, বৈষম্যহীন ও সচেতন সমাজ গঠনে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সর্বোচ্চ চেষ্টা করবো।”