সারা বাংলা

গাজীপুরে টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় নিহত ২ 

গাজীপুরে টিকটক করতে গিয়ে তিস্তা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। 

বুধবার (১৩ মে) রাত সোয়া ৯টার দিকে গাজীপুরের ধীরাশ্রম রেলওয়ে স্টেশনে দুর্ঘটনার শিকার হন তারা। 

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ কাইয়ুম আলী মৃত্যুর তথ্য জানিয়েছেন। নিহতদের পরিচয় জানাতে পারেননি তিনি। তারা দুইজনই মধ্যবয়সী। 

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুরের ধীরাশ্রম রেলওয়ে স্টেশনটি নান্দনিক ডিজাইন হওয়ায় বিভিন্ন সময় টিকটকারা এসে ভিডিও করেন। পর্যাপ্ত আলো থাকার কারণে অনেকে রাতেও আসেন। বুধবার রাত সোয়া ৯টার দিকে দুই ব্যক্তি রেললাইনের ওপর টিকটক ভিডিও করছিলেন। এ সময় ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেন তাদের ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ওই দুই ব্যক্তি মারা যান।  

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ কাইয়ুম আলী বলেন, ‍“ধীরাশ্রমে ট্রেনে কাটা পড়ে দুইজন মারা গেছেন। ঘটনাটি ঘটেছে রাত সোয়া ৯টার দিকে। দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তারা ৷ মরদেহ মর্গে পাঠানো হয়েছে।