অর্থনীতি

প্রথম প্রান্তিকে ৩ বিমা কোম্পানির মুনাফা বেড়েছে  

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের চার কোম্পানি চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি থেকে মার্চ ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য সময়ে তিনটি কোম্পানির মুনাফা বাড়লেও একটির কমেছে।

বৃহস্পতিবার (১৪ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

যেসব কোম্পানির প্রথম প্রান্তিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে সেগুলোর মধ্যে রূপালী ইন্স্যুরেন্সের মুনাফা কমেছে। মুনাফা বেড়েছে- বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির (বিজিআইসি), প্রাইম ইন্স্যুরেন্স ও ইস্টার্ন ইন্স্যুরেন্সের।

রূপালী ইন্স্যুরেন্স কোম্পানিটির জানুয়ারি থেকে মার্চ, ২০২৬ পর্যন্ত তিন মাসে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩৩ পয়সা। আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৪০ পয়সা। আলোচ্য সময়ে ইপিএস কমেছে ৭ পয়সা বা ১৮ শতাংশ।

গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৭০ পয়সা।

বিজিআইসি কোম্পানিটির প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬৯ পয়সা। আগের বছরের একই সময়ে হয়েছিল ৬৭ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটর ইপিএস বেড়েছে ২ পয়সা বা ৩ শতাংশ।

গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৩১ পয়সা।

প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানিটির প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৭৯ পয়সা। আগের বছরের একই সময়ে মুনাফা ছিল ৬১ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানির ইপিএস বেড়েছে ১৮ পয়সা বা ৩০ শতাংশ।

গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৫৫ পয়সা।

ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানিটির প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৭৪ পয়সা। আগের বছরের একই সময়ে মুনাফা হয়েছিল ৬৩ পয়সা। আলোচ্য সময়ে ইপিএস বেড়েছে ১১ পয়সা বা ১৭ শতাংশ।

গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫০ টাকা ৭১ পয়সা।