জাতীয়

ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার

দেশে নতুন করে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন। এখন মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। 

বৃহস্পতিবার (১৪ মে) এ তথ্য জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএইচ এম আনোয়ার পাশা।

তিনি জানান, ২০২৫ সালের ১৯ নভেম্বর থেকে এ পর্যন্ত নতুন ভোটার যুক্ত হয়েছেন ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন। এর আগে দেশে মোট ভোটার ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।

এখন মোট ভোটারের মধ্যে পুরুষ রয়েছেন ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দেশে ভোটার বৃদ্ধির হার শূন্য দশমিক ৫ শতাংশ।