বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে চারটি বিশ্ববিদ্যালয় শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মে) রাতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা এবং সাধারণ সম্পাদক এম রাজিউল ইসলাম তালুকদার বিদ্যুৎ এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
যেসব বিশ্ববিদ্যালয়ে কমিটি ঘোষণা করা হয়েছে সেগুলো হলো— ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, প্রাইম ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটি।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখায় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন এহসানুল হক ফেরদৌস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফায়েল হোসেন এবং সদস্যসচিব হয়েছেন নাঈম আহমেদ নয়ন।
প্রাইম ইউনিভার্সিটি শাখায় সভাপতি হয়েছেন মো. রায়হান মিয়া, সিনিয়র সহসভাপতি মেহেদী হাসান সিফাত, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ইমন খান।
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি শাখায় আহ্বায়ক হয়েছেন সাখাওয়াত ইবনে আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তালহা তানজীম এবং সদস্যসচিব হয়েছেন শাফিক এ আরেফিন।
আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটি শাখায় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন চৌধুরী মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আরমান গাজী এবং সদস্যসচিব হয়েছেন আবু নাইম বাপ্পি।
সংগঠনের নেতারা জানান, নতুন কমিটির মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। পাশাপাশি প্রতিটি ক্যাম্পাসে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।