সারা বাংলা

ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

মৌলভীবাজারের রাজনগরে ট্রাকচাপায় শ্রীকান্ত নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রবিবার (১৭ মে) দুপুরে উপজেলার কুলাউড়া-মৌলভীবাজার সড়কের গবিন্দবাটি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রীকান্ত উপজেলার টেংরা ইউনিয়নের একামধু গ্রামের সুসিল মালাকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেলে মৌলভীবাজার যাচ্ছিলেন শ্রীকান্ত। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

রাজনগর থানার ওসি মো. ফরিদ উদ্দিন ভূঁইয়া বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।”