পটুয়াখালীর কলাপাড়ায় রাবনাবাদ নদী থেকে অজ্ঞাতপরিচয় (৩০) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৭ মে) বিকেলে উপজেলার লালুয়া ইউনিয়নের নয়াপাড়া গ্রাম সংলগ্ন নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মরদেহের শরীরে শুধুমাত্র লাল রংয়ের একটি পাজামা ছিল। তবে, মরদেহটি নদীতে ভেসে এসেছে নাকি কেউ এখানে ফেলে গেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
পায়রা বন্দর নৌ পুলিশের ইনচার্জ নয়ন কারকুন বলেন, “খবর পেয়ে নৌ পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পিবিআই ও সিআইডি টিমের তদন্তের পর লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।”