বাংলাদেশে গ্রিন মোবিলিটি বা পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করতে বাজারে এলো ইয়াদির (YADEA) নতুন ইলেকট্রিক স্কুটার GT25।
রবিবার (১৭ মে) রাজধানীর তেজগাঁওয়ে ইয়াদি ফ্ল্যাগশিপ শোরুমে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই ইলেকট্রিক ভেহিকেল (EV) মডেলটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
জমকালো এই উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়াদি প্রিন্সিপাল টিম, কোম্পানির সম্মানিত চিফ বিজনেস অফিসার এবং ন্যাশনাল সেলস ম্যানেজারসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আধুনিক প্রযুক্তি ও দুর্দান্ত পারফরম্যান্সের মেলবন্ধন গ্রাহকদের আধুনিক জীবনযাত্রা ও দৈনন্দিন যাতায়াতকে আরো স্মার্ট, আরামদায়ক ও সাশ্রয়ী করতে GT25 মডেলটিতে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক সব ফিচার।
শক্তিশালী মোটর: স্কুটারটিতে রয়েছে একটি 1200W Hub Motor, যা প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ৫৪ কিলোমিটার গতি তুলতে সক্ষম।
দীর্ঘ ব্যাকআপ ও ব্যাটারি: এতে ব্যবহার করা হয়েছে 72V 23Ah Graphene Battery। ফলে, মাত্র একবার ফুল চার্জেই স্কুটারটি অনায়াসে ৮০ থেকে ৯০ কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দিতে পারবে।
স্মার্ট কন্ট্রোল ও সেফটি: রাইডারদের প্রিমিয়াম অভিজ্ঞতার জন্য এতে আছে ডিজিটাল এলইডি ড্যাশবোর্ড এবং রাতে নিরাপদ রাইডিংয়ের জন্য আকর্ষণীয় এলইডি হেডলাইট।
স্মুথ রাইডিং ও ব্রেকিং: ঝাঁকুনিহীন আরামদায়ক ভ্রমণের জন্য রয়েছে উন্নত হাইড্রলিক শক অ্যাবজর্পশন সিস্টেম এবং সর্বোচ্চ নিরাপত্তার জন্য সামনে ব্যবহার করা হয়েছে ফ্রন্ট ডিস্ক ব্রেক।
বিআরটিএ অনুমোদন ও দীর্ঘমেয়াদী ওয়ারেন্টি গ্রাহকদের আইনি জটিলতামুক্ত ও দুশ্চিন্তাহীন পথচলা নিশ্চিত করতে YADEA GT25 মডেলটি বিআরটিএ অনুমোদিত। এর পাশাপাশি গ্রাহকদের নির্ভরযোগ্যতার প্রতীক হিসেবে কোম্পানিটি এই স্কুটারে দিচ্ছে সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত ওয়ারেন্টি সুবিধা।
দেশজুড়ে সহজলভ্যতা স্টাইল, পারফরম্যান্স এবং স্থায়িত্বের এক অপূর্ব সংমিশ্রণ এই YADEA GT25। যারা প্রতিদিনের যাতায়াতে জ্বালানি খরচ বাঁচিয়ে একটি স্মার্ট ও পরিবেশবান্ধব বাহন খুঁজছেন, তাদের জন্য এটি দারুণ একটি বিকল্প।
আগামীকাল থেকেই দেশের প্রতিটি জেলার ইয়াদি শোরুমে নতুন এই GT25 মডেলের স্কুটার পাওয়া যাবে।