সারা বাংলা

ধান ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দম্পতির মৃত্যু

ঝিনাইদহে বৈদ্যুতিক ফ্যানের সাহায্যে ধান ওড়ানোর প্রস্তুতি নেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে মজিবর খাঁ (৬০) ও মোমেনা খাতুন (৫৫) নামে দম্পতির মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে মারা যান তারা।

‎স্বজনরা জানান, আজ ভোরে নিজ বাড়িতে মজিবর খাঁ বৈদ্যুতিক ফ্যান ব্যবহার করে ধান ওড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন। ফ্যানে বিদ্যুৎ সংযোগ দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাকে বাঁচাতে গিয়ে মোমেনা খাতুনও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ‎

‎ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ‍“গাগান্না গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। থানায় অপমৃত্যু মামলা হবে। ঘটনার তদন্ত চলছে।”