গা এলিয়ে আরাম করে শুয়ে আছেন বলিউড অভিনেতা সালমান খান। জানালার ফাঁক গলে হালকা রোদ পড়েছে তার শার্টলেস শরীরে। ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ছবিতে ষাটের সালমানকে এমন লুকে দেখা যায়।
এ ছবির ক্যাপশনে সালমান খান লেখেন—“নিজের সঙ্গে থাকার দুটি উপায় আছে। এক. একা। দুই. নিঃসঙ্গ। একা থাকা নিজের পছন্দ। আর নিঃসঙ্গতা তখন, যখন কেউ তোমাকে চায় না বা পাশে থাকতে চায় না।”
সালমান খানের লুক ও ক্যাপশনের বক্তব্য নেটিজেনদের মনে ধরেছে। ভূয়সী প্রশংসা করছেন তারা। এ তালিকায় যোগ দিয়েছেন সালমানের প্রাক্তন প্রেমিকা সংগীতা বিজলানি। ছবিটির কমেন্টে তিনি লেখেন—“উফ!” এরপর আগুনের ইমোজি দিয়েছেন এই অভিনেত্রী। মুহূর্তের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন সংগীতা।
অভিনেত্রী সংগীতা বিজলানির সঙ্গে সালমান খানের প্রেমের ঘটনা ওপেন সিক্রেট। নব্বই দশকে এ জুটি চুটিয়ে প্রেম করেছেন। এই অভিনেত্রীর সঙ্গে বিয়ের পরিকল্পনাও করেছিলেন সালমান। শুধু তাই নয়, বিয়ের কার্ডও ছাপা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে বিয়ে ভেঙে দেন সালমান। পরে তাদের ব্রেকআপ হয়। সেই প্রেম ভেঙে গেলেও এখনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টিকে আছে।
সালমানের এ ছবি নিয়ে সরগরম নেট পাড়া
সালমানের সঙ্গে বিচ্ছেদের পর ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ আজহারউদ্দিনের সঙ্গে সম্পর্কে জড়ান সংগীতা। ১৯৯৬ সালে বিয়েও করেন তারা। কিন্তু ২০১০ সালে এই দম্পতির ডিভোর্স হয়। তবে সালমান খান এখনো বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর।