জাতীয়

ঈদুল আজহা ২৮ মে

দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

জাতীয় চাঁদ দেখা কমিটি জানায়, সোমবার (১৮ মে) সন্ধ্যায় দেশের আকাশে চাঁদ দেখা যায়।

ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, “দেশের আকাশে ইতোমধ্যে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।”

তিনি বলেন, “কক্সবাজারের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে মঙ্গলবার (১৯ মে) থেকে দেশে জিলহজ মাস গণনা শুরু হবে এবং আগামী ২৮ মে (বৃহস্পতিবার) দেশজুড়ে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।”

এর আগে রবিবার সন্ধ্যায় ঈদুল আজহার তারিখ ঘোষণা করে সৌদি আরব। পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ২৭ মে সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হবে।