সারা বাংলা

জিইসি মোড়-দেওয়ানহাট এলাকায় নিষেধাজ্ঞা প্রত্যাহার

চট্টগ্রাম নগরীর জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত প্রধান সড়ক ও আশপাশ এলাকায় সব ধরনের জনসমাবেশ, মিছিল ও সভা-সমাবেশে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

সোমবার (১৮ মে) রাত ৭টার দিকে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৩০ ধারার ক্ষমতাবলে জারি করা নিষেধাজ্ঞা একই দিন রাত ৭টা থেকে প্রত্যাহার করা হয়েছে।

এর আগে, নগরীর টাইগারপাস এলাকায় গ্রাফিতি আঁকাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে জিইসি মোড় থেকে দেওয়ানহাট ফ্লাইওভার পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছিল সিএমপি।