অর্থনীতি

টানা ৩ দিন কমল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারো স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার স্বর্ণ প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা পর্যন্ত কমেছে। এ নিয়ে টানা তিন দিন কমলো স্বর্ণের দাম। ফলে ভালো মানের স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকায়। গতকাল প্রতি ভরি স্বর্ণ বেচাকেনা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকায়।

বুধবার (২০ মে) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। 

বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম এখন ৪ হাজার ৪৬৯ ডলার।

নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ২৫ হাজার ২৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯৩ হাজার ৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৫৭ হাজার ২৩০ টাকা।

এদিকে, ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ৫ হাজার ৬৫৭ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি রূপা ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম ৩ হাজার ৪৪১ টাকা।