সারা বাংলা

পাবনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

পাবনার চাটমোহরে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কামালপুর কুমারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আব্দুল জলিল (৬০) ওই গ্রামের মৃত মিয়াজান প্রামাণিকের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় শিশুটিকে তার মা বাড়ির অদূরের দোকানে কয়েল আনতে পাঠান। সেই সময় সম্পর্কে প্রতিবেশী দাদা আব্দুল জলিল শিশুটিকে খাবার জিনিসের লোভ দেখিয়ে তার ঘর ঝাড়ু দেওয়ার জন্য বলেন। ঘর ঝাড়ু দিতে গেলে শিশুটিকে ধর্ষণ করেন আব্দুল জলিল। এ ঘটনায় রাতেই ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন।

চাটমোহর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, “শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য বুধবার পাবনা ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। অভিযুক্ত আব্দুল জলিল পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।”