স্বাস্থ্য

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে নতুন করে ১১ শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এই শিশুমৃত্যুর ঘটনাগুলো ঘটে।

প্রতিবেদনে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ২৬১ জন এবং গত ১৫ মার্চ থেকে ২২ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৬০ হাজার ৫৪০ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৫৪ জন, গত ১৫ মার্চ থেকে ২২ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ৮ হাজার ৩২৯ জন।

১৫ মার্চ থেকে ২২ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭ হাজার ৫১১ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৩ হাজার ৪১১ জন।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৯ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ২২ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৪১৪ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে ২ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ২২ মে পর্যন্ত নিশ্চিত হামে ৮৫ জনের মৃত্যু হয়েছে।