সারা বাংলা

গোপালগঞ্জে হামের উপসর্গে আরও একজনের মৃত্যু

গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে তুলি ঢালী (১৮) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) রাতে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই রোগী মারা যায়। এ নিয়ে জেলায় হামের উপসর্গ নিয়ে এক শিশুসহ তিনজনের মৃত্যু হলো। 

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য জানিয়েছেন। তুলি ঢালী মাদারীপুরের ডাসার থানার ধামসা গ্রামের সুশীল ঢালীর মেয়ে।

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নিয়াজ মোহাম্মদ জানান, গত ১২ মে হামের উপসর্গ নিয়ে তুলি ঢালী হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিল। ১১ দিন চিকিৎসা নেওয়ার পর শুক্রবার রাতে তিনি মারা যান। 

এ নিয়ে জেলায় হামের উপসর্গ নিয়ে এক শিশুসহ তিনজনের মৃত্যুর তথ্য জানান তিনি।