রাজনীতি

হাটে শক্ত হাতে চাঁদাবাজি দমন করা হয়েছে: রিজভী

গরুর হাটে এবার শক্ত হাতে চাঁদাবাজি দমন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তার দাবি, “দেশে অতীতের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি এবার অনেক ভালো।”

শুক্রবার (২৯ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের রিজভী এ কথা বলেন।

তিনি বলেন, “রাতারাতি আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়ে যাবে না, বিদেশেও হয় না। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার তৎপর কিনা, সেটা গুরুত্বপূর্ণ।”

রিজভী বলেন, “ঈদযাত্রায় যানজট নিয়ন্ত্রণে ছিল। এবার কেউ রওনা হয়ে আগের মতো ঈদের দিন বাড়িতে গিয়ে পৌঁছায়নি।”

এ সময় বিরোধীদলকে সরকারের গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।