সারা বাংলা

রায়পুরে নিখোঁজের একদিন পর শিশুর লাশ উদ্ধার

লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের একদিন পর ফারাবি (৩) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৯ মে) সকালে উপজেলার কেরোয়া ইউনিয়নের নয়ারহাট এলাকার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ফারাবি একই ইউনিয়নের জোড়পোল এলাকার লক্ষ্মীসী বাড়ির মো. ফিরোজের ছেলে। এর আগে, বৃহস্পতিবার বিকেলে নিখোঁজ হয় শিশুটি।

রায়পুর থানার ওসি শাহীন মিয়া বলেন, “শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।”