ঈদের টানা ৭ দিন ছুটির পর প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। সোমবার (১ জুন) বেলা ১১টা ১৮ মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়ার কারণে বাজারে ইতিবাচক ধারায় রয়েছে।
তথ্য অনুযায়ী, আলোচ্য সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৮ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৬৪ পয়েন্টে অবস্থান করছে। একই সময়ে শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ৪ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৬৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪১ পয়েন্টে অবস্থান।
বাজারে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। বেলা ১১টা ১৮ মিনিট পর্যন্ত ১৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৮টির।
এ সময়ে ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩২৮ কোটি ৬৪ লাখ টাকা। লেনদেন হওয়া শেয়ারের সংখ্যা ১২ কোটি ১৪ লাখের বেশি।
দিনের শুরুতে সূচকে দ্রুত ঊর্ধ্বগতি দেখা গেলেও পরবর্তী সময়ে কিছুটা ওঠানামা করেছে। তবে সার্বিকভাবে বাজারে সূচক ইতিবাচক অবস্থান ধরে রেখেছে।