জাতীয়

বিএসইসিতে কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা

ঈদুল আজহার পর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) কর্মকর্তা-কর্মচারীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পুঁজিবাজারের উন্নয়ন ও স্থিতিশীলতা এবং বিনিয়োগকারীদের কল্যাণ কামনা করা হয়।

বুধবার (৩ জুন) রাজধানীর আগারগাঁও-এ বিএসইসি ভবনে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

বিএসইসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সকল কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান বেলা সাড়ে ৩টায় রাজধানীর আগারগাঁও কমিশন ভবনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মু. মোহসিন চৌধুরী, কমিশনার মো. আলী আকবর, কমিশনার ফারজানা লালারুখ ও কমিশনার মো. সাইফুদ্দিনসহ  বিএসইসির সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারগণ  কমিশনের সকল গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। পরে খন্দকার রাশেদ মাকসুদসহ অন্যান্যরা কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। বক্তব্য শেষে দেশ ও জাতির সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করা হয়।