সারা বাংলা

ঝিনাইদহের এসপি মাহফুজ প্রত্যাহার

‎ঝিনাইদহের পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজ আফজালকে প্রত্যাহার করা হয়েছে। তাকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৪ জুন) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক আদেশে মাহফুজ আফজালকে প্রত্যাহার করা হয়। 

‎আদেশে বলা হয়, মাহফুজ আফজাল জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্বভার অর্পণ করে ৫ জুনের মধ্যে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করবেন। আদেশে তাকে প্রত্যাহারের কারণ উল্লেখ করা হয়নি।

পুলিশ সূত্র জানায়, গত বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঝিনাইদহের এসপি হিসেবে যোগ দেন মো. মাহফুজ আফজাল। তিনি জেলায় দায়িত্বকালে দুটি রাজনৈতিক হত্যাকাণ্ড, সামাজিক বিরোধে সংঘর্ষ ও এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটে। এ ছাড়া, বৃহস্পতিবার ধর্ষণচেষ্টার অভিযোগে গণপিটুনিতে একজনের মৃত্যু ঘটে।