সারা বাংলা

ভূরুঙ্গামারী বাজারে আগুনে পুড়েছে ৫০ দোকান

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী শহরের একটি বাজারে আগুন লেগে ৫০টির বেশি দোকান পুড়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যাবসায়ীরা।

শুক্রবার (৫ জুন) সকাল সোয়া ৬টার দিকে আগুনে সূত্রপাত হয়। ভূরুঙ্গামারী উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ আনে।

ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ বলেন, “কিভাবে আগুনের সূত্রপাত তা আমরা খতিয়ে দেখছি। আগুনে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা নির্ণয়ে কাজ চলছে।”