সারা বাংলা

বগুড়ায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ র‌্যালী

বিশ্বকাপ সামনে রেখে বগুড়ায় আনন্দ র‌্যালী ক‌রে‌ছে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকরা। 

শুক্রবার (৫ জুন) বিকাল ৫টায় বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে সমর্থকরা নিজ নিজ দলের পতাকা, ব্যানার ও জার্সি পরে মাঠে সমবেত হন। পরে তারা একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে শহ‌রের সাতমাথাসহ প্রধান সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রেন। র‍্যালিতে ব্রাজিলের সবুজ-হলুদ এবং আর্জেন্টিনার আকাশি-সাদা রঙে পুরো এলাকা উৎসবের আমেজে ভরে ওঠে।

আয়োজকরা জানান, ফুটবলকে ঘিরে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও আনন্দের বার্তা ছড়িয়ে দিতেই এ আয়োজন করা হয়েছে। প্রতিদ্বন্দ্বী দুই দলের সমর্থকরা একসঙ্গে অংশ নেওয়ায় র‍্যালিটি ছিল ব্যতিক্রমধর্মী এবং উৎসবমুখর। 

র‍্যালিতে অংশগ্রহণকারী সমর্থকরা বলেন, মাঠের খেলায় প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ফুটবলপ্রেমীদের মধ্যে সৌহার্দ্য ও বন্ধুত্বই সবচেয়ে বড় বিষয়। বিশ্বকাপ সামনে রেখে এমন আয়োজন সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।