জাতিসংঘের ‘মার্কিন-ইসরায়েল বিরোধী’ আচরণের কারণেই আন্তর্জাতিক সংস্থাটির তহবিল যুক্তরাষ্ট্র কমিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেফ বার্টোস।
রবিবার (৭ জুন) এ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, আজ রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে বার্টোস লেখেন, “জাতিসংঘের সংস্কার একসময় অসম্ভব বলে মনে করা হতো, যতক্ষণ না প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্বে এসেছিলেন। প্রেসিডেন্টের দূরদর্শী নেতৃত্ব এবং জাতিসংঘে মার্কিন মিশনের সহযোগিতায় আমাদের টিম একটি ঐতিহাসিক সংস্কার সাধন করেছে। এর অংশ হিসেবে ইতোমধ্যে তিন হাজার আমলাতান্ত্রিক পদ বিলুপ্ত করা হয়েছে এবং চলতি বছরের বাজেট থেকে ৫৭০ মিলিয়ন ডলার কর্তন করা হয়েছে।”
তিনি আরো হুঁশিয়ারি দিয়ে বলেন, “জাতিসংঘের পুরো ব্যবস্থা জুড়ে আমাদের এই সংস্কার প্রক্রিয়া চলমান থাকবে। যে অবকাঠামো বা ব্যবস্থা যুক্তরাষ্ট্র এবং আমাদের মিত্র ইসরায়েলের বিরুদ্ধে এমন বিবেকহীন পক্ষপাতিত্বকে টিকিয়ে রেখেছে, তা আমরা গুঁড়িয়ে দেব।”