আন্তর্জাতিক

জনরোষ ও পচা ডিম ছোড়ার ভয়ে বৈঠক বাতিল মমতার

জনরোষ ও পচা ডিমের ভয়ে কলকাতা পৌরসভার কাউন্সিলরদের নিয়ে ডাকা বৈঠক বাতিল করে দিলেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়!

কলকাতার মেয়র ফিরহাদ পদত্যাগের পর পৌরসভার কার্যক্রম নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এই বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠক ডেকেছিলেন মমতা। কিন্তু রবিবার (৭ জুন) সকালে  পূর্ব নির্ধারিত বৈঠক হুট করেই বাতিল করলেন মমতা তিনি। সূত্রের খবর জনরোষ ও পচা ডিম ছোড়ার ভয়েই বেশিরভাগ কাউন্সিলর পাড়া থেকে তৃণমূল ভবনে যাওয়ার  ‘রিস্ক’ নিতে পারছেন না। ফলে সিংহভাগ কাউন্সিলর বৈঠকে উপস্থিত হতে পারবেন না বলে জানান। 

কাউন্সিলরদের নিয়ে দক্ষিণ কলকাতার ইএম বাইপাসের তৃণমূল ভবনে এই বৈঠক ডাকা হয়েছিল। এতে উপস্থিত থাকার কথা ছিল কলকাতা পৌরসভার কাউন্সিলর ও তৃণমূলের শীর্ষ নেতাদের। সেখানে কলকাতা পৌরসভার ভবিষ্যৎ ও নতুন রণকৌশল নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। আগামী তিন দিনের মধ্যে নতুন মেয়রের নাম চূড়ান্ত করতে হবে।

তবে বৈঠক শুরুর কয়েক ঘণ্টা আগেই তা বাতিল করা হয়। তৃণমূল সূত্রের খবর, বিকেল সাড়ে ৩টায় তৃণমূল ভবনে ডাকা কাউন্সিলরদের বৈঠকে বিজেপি বিক্ষোভ দেখাতে পারে। পাশাপাশি জনতা  ডিম ছুড়তে পারেন বলেও শঙ্কা। এই খবর এসেছে তাদের কাছে। এহেন পরিস্থিতিতে পুরসভার অনেক কাউন্সিলরই বৈঠকে আসতে নিমরাজি। এই মর্মে বার্তাও যাচ্ছিল উচ্চ নেতৃত্বের কাছে। তাতেই বৈঠক বাতিলের সিদ্ধান্ত হয়।

সোমবার বিজেপি বিরোধী দলের জোট ইন্ডিয়া মঞ্চের বৈঠক যোগ দেবেন তৃণমূল নেত্রী মমতা। তার আগে তৃণমূল ভবনে অথবা কাউন্সিলরদের গায়ে ডিম ছোড়া হলে তা মোটেও ভালো ‘বিজ্ঞাপন’ হবে না। সবদিক খতিয়ে দেখেই বৈঠক বাতিলের সিদ্ধান্ত বলেই জানিয়েছে তৃণমূল কংগ্রেস।

তবে নতুন মেয়র নির্বাচনের জন্য যে প্রক্রিয়া তা গোপনে করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। সেখানে প্রয়োজনীয় স্বাক্ষর করিয়ে নেবে দল এমনটাই খবর।