জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতাদের মতবিনিময় সভা সোমবার (৮ জুন) সকাল ১১টায় রাজধানীর হোটেল ভিক্টরিতে হবে।
এক বিজ্ঞপ্তিতে যুবদলের পক্ষ থেকে জানানো হয়েছে, সভায় সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করতে ভবিষ্যত কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে।
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি নবনির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতাদেরকে নির্ধারিত সময়ের মধ্যে সভাস্থলে উপস্থিত থাকার জন্য নির্দেশনা দিয়েছেন। সভায় গুরুত্বপূর্ণ সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হবে।